কক্সবাজার জেলা উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের একজন খেটে-খাওয়া মানুষ মনজুর আলম। তার ভাস্যমতে শাহজাহান চৌধুরীকে ভালোবেসে জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে সাধারণ একজন কর্মী হিসেবে বিএনপিতে যোগদেন । বিগত ১৭ বছর স্বৈরাচারীনি হাসিনা সরকারের নিপীড়ন সয়তে না পেরে হয়েছিলাম ঘরছাড়া। ৫ আগস্টের পর আবার এলাকায় ফিরে আসেন মনজুর আলম জড়িয়ে পড়েন শহীদ জিয়ার আদর্শের রাজনীতিতে তার নিজ গ্রাম চাকবৈঠায় তারমতো অসংখ্য শ্রমজীবী মানুষদের জড়ো করে ধানের শীষ মার্কার প্রচার প্রচারণা করে যাচ্ছেন মাঠে ঘাটে পথে প্রান্তরে বিগত একবছর ধরে। ৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিজ উদ্যেগে তার জন্মভিটা চাকবৈঠা গ্রামে একটি পথসভার আয়োজন করেন এই সময় তিনি ২০০ বিএনপির ভোটার জমায়েত করে করে তিনি একায় ৩০ মিনিট বক্তব্য দেন। শহীদ জিয়া, তারেক রহমান প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শাহজাহান চৌধুরীর গুণকীর্তন করেন দীর্ঘক্ষণ।তিনি সাধারণ ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারী সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। পথসভা শেষে উপস্থিত ২০০ ভোটারকে নিজ খরচায় তৈরি করা বিরানি প্যাকেট বিতরণ করেন।জানা গেছে
এই নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে অনেকের মতে মনজুর আলমের এই জিয়া প্রীতি মানুষ অনেক দিন মনে রাখবে।

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি কক্সবাজার