প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

তাড়াশে নির্বাচনী মাঠে সক্রিয় রাজীব আহম্মেদ মাসুমের মহিলা টিম  

জহুরুল ইসলাম তড়াশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী ভিপি আইনুল হক ও দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে‎, ‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখাযায়, তাড়াশ উপজেলা যুবদলের সদস্য সচিব রাজীব আহম্মেদ মাসুম-এর উদ্যোগে গঠিত একটি সংগঠিত মহিলা টিম তাড়াশ পৌরসভার ৬ নং ওয়ার্ডের উলুপুর এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছে ।

প্রচারণাকালে মহিলা টিমের সদস্যরা বলেন, ভিপি আইনুল হক একজন পরিচ্ছন্ন জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। তারা দাবি করেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই একমাত্র কার্যকর প্রতীক।

‎স্থানীয় বাসিন্দারা জানান, নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সৃষ্টি হয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।‎

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের নারীভিত্তিক সংগঠিত প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করছে এবং ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎‎তাড়াশ উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম বলেন, ধানের শীষ কে বিজয় করতে আমরা রাতদিন পরিশ্রম করে চলছি। পাশা পাশি আমাদের নারী টিম বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কাছে ভোর্ট প্রার্থনা করে চলছে ইনশাআল্লাহ আমরা সফল হব।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন