প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

শিম টমেটো দিয়ে বেলে মাছের রেসিপি

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প

দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এবার ব্যতিক্রমী রেসিপি দিয়েছেন। এটি হলো শিম টমেটো দিয়ে সামুদ্রিক বেলে মাছের রেসিপি। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
শিম ৫০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, সামুদ্রিক বেলে মাছ ১০ পিস, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি পাঁচ থেকে ছয়টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

রান্নার প্রণালি :
মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। সিম কেটে ধুয়ে পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা ও রসুন বাটা দিয়ে অল্প পানি দিন। পরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন।

এবার বেলে মাছ দিয়ে তিন চার মিনিট কষিয়ে অন্য বাটিতে উঠিয়ে রাখুন। এরপর কষানো মসলায় শিম দিয়ে কষিয়ে ঝোলের পানি দিন। ফুটে উঠলে টমেটো ফালি দিন। কিছুটা রান্না হলে এতে কষানো মাছ দিন। শেষে কাঁচামরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে আবারও দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নিন লবণ দেখে। রেডি হয়ে গেল সিম টমেটো দিয়ে সামুদ্রিক বেলে মাছের ঝাল।

 

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন