আমি তোমায় মায়া নামে ডাকি
হয়তো তুমি এখনো তা ভাবো
আমার দেওয়া নামটি তুমি
খুব যতনে হৃদয় মাঝে রেখো।
মেঘলা আকাশ আমার বড্ড প্রিয়
তোমার পছন্দের বৃষ্টি আনে তাই
তোমায় দেখতে ইচ্ছে হলে
দুচোখ ভরে মেঘটাকে চাই।
উপন্যাসের চিত্র নায়িকা
সবই যেন তুমি
সব সুখ যেন তোমার সুখ
সবখানেতেই ভাবি।
বদ্ধ কেশে তুমি যখন
গেলে আমার বাড়ি
মায়া নামে ডাক দিয়েছে হৃদয়
দেখেছি নয়ন ভরি।
সব মুখেই যেন তোমার মুখ
সবখানেই দেখি।
সত্যি বলতে রাইশা তুমি আমার
কবিতা লেখার দারুণ প্রতিচ্ছবি।

আলী মোহাম্মদ মেহেদী হাসান হৃদয় 