প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দাবি আদায়ে ভূঞাপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল) 

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মচারীদের অংশগ্রহণে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে কর্মবিরতি পালন করেন এবং পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় কমিটির ঘোষিত দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করবেন।

কর্মসূচি চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন