প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

ভাষার মাসে কবিতা আবৃত্তি করে সাড়া ফেলেছেন তুলতুল

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

ভাষার কবিতা আবৃত্তি করে চট্টগ্রামের বহুল আলোচিত পাঠক নন্দিত দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছর রজত জয়ন্তীতে সাড়া ফেলেছেন দুই বাংলার জনপ্রিয় লেখক, কথাসাহিত্যিক, আবৃত্তিকার শাম্মী তুলতুল।

দৈনিক সাঙ্গু ২৫ বছরে পা দিল ১লা ফেব্রুয়ারিতে। এই উপলক্ষ্যে সাতদিনব্যপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিন ২৬ জানুয়ারি সাঙ্গুর অফিসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গনে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কণ্ঠশিল্পী মনির খান।

এই প্রগ্রামে তুলতুল, ভাষার মাসের কবিতা “ফেব্রুয়ারির কান্না” কবিতাটি আবৃত্তি করে সবার নজর কেড়েছেন এবং প্রশংসা কুড়িয়েছেন। ২৬ জানুয়ারি ২০২৬ সাঙ্গুর একজন নিয়মিত লেখক হিসেবে সম্মাননাও দেওয়া হয় শাম্মী তুলতুলকে, তার ধারালো দেখনি দিয়ে মন জয় করে নিয়েছে দুই বাংলার মানুষদের মাঝে।

উল্লেখ্য, শাম্মী তুলতুল দুই বাংলার জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক, আবৃত্তিকারহিসাবে তিনি বাংলাদেশের জাতীয় পত্রিকায় লিখছেন আর আবৃত্তি করছেন ছোটবেলা থেকেই।

তার প্রকাশিত বইয়ের সংখ্যা ভারত/ বাংলাদেশ মিলিয়ে ১৬ টি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন