প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

মুন্সিগঞ্জে প্রবাসী স্ত্রীর বাড়িতে ৩৪ লাখ টাকার ১৭ ভরি স্বর্ণাালঙ্কা চুরির অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী, উজ্জ্বল বাংলাদেশ

মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর ভাগ্যকুল এলাকায় সৌদি আরব প্রবাসী স্ত্রীর বাড়িতে চৌত্রিশ লাখ টাকার ১৭ ভরি স্বর্ণাালঙ্কা চুরির ঘটনায় ৩৮০ ধারায় মামলা দায়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সৌদি আরবের প্রবাসী রাজিব বেপারীর স্ত্রী রাত্রী আক্তার বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের প্রবাসী আমার স্বামীর এক তলা বসত বিল্ডিং এর পশ্চিম পার্শ্বের কক্ষে আমি আমার সন্তান আয়ান বেপারী (০১) কে নিয়ে এবং পূর্ব পার্শ্বের রুমে আমার মা রেসমা বেগম বসবাস করিয়া আসিতেছি। গত ০৮/১১/২০২৫ ইং তারিখে সন্ধ্যা আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিটের সময় আমি আমার ব্যবহৃত স্বর্ণাালঙ্কার ওজন দেওয়ার জন্য ভাগ্যকুল বাজারে স্বর্ণাালঙ্কার দোকানে যাই।সেখানে একজোড়া হাতের চুড়ি, ওজন ০৩ ভড়ি ০৮ আনা একটি স্বর্ণের সিতা হার, ওজন ০৩ ভরি ১০ আনা স্বর্ণের লকেটসহ চেইন, ওজন এক ভড়ি ০৮ আনা স্বর্ণের একটি ব্রেসলেট ওজন ০৮ আনা স্বর্ণের একটি চেইন ওজন ০৮ আনা ৪টি স্বর্ণের আংটি ওজন ০১ ভড়ি, ০৮ আনা স্বর্ণের চেইন ০৪টিসহ কানের দুল ০৩ জোড়া ওজন ০৫ ভড়ি, ১৪ আনাসহ মোট ১৭ ভড়ি স্বর্ণাালঙ্কা নিয়া আমি আমার স্বামীর বাড়িতে ফিরে আসি।

আমার কক্ষে আসিয়া ১৭ ভড়ি স্বর্ণাালঙ্কার একটি সাইড ব্যাগে রাখিয়ে মনের ভুলে ব্যাগটি দেয়ালে টানানো হ্যাংগারে ঝুলাইয়া রাখি। আমার এক বছরের বয়সের পুত্র সন্তান কে ঘুম পারাইতে দেরি হওয়ায় আমার সন্তান ঘুমাইয়া যাওয়ার পর আমি ০৯/১১/২০২৫ইং তারিখ রাত আনুমানিক দুইটার সময় ঘুমাইয়া পড়ি। সকালে ঘুম হইতে উঠিয়ে আমার ও মায়ের জন্য নাস্তা তৈরি করিয়া সকাল আনুমানিক দশঘটিকায় সময় আমি জরুরী কাজে বাহিরে যাওয়ার জন্য আমার সাইড ব্যাগ নিতে গিয়ে দেখি যে হ্যাংগারে ঝুলানো সাইড ব্যাগটি নাই। পরে আমি আমাদের বিল্ডিং এর পিছনে গিয়া পিছনের জানালার নিচে একটি লম্বা কাঠ ও বাঁশ পরে আছে দেখিতে পাই।

গত ০৯/১১/২০২৫ ইং তারিখে রাত দুই ঘটিকার পর হইতে সকাল আনুমানিক দশঘটিকার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাতনামা চোর-চোরেরা আমার বসৎ বিল্ডিং এর পশ্চিম পার্শ্বের কক্ষের পিছনে জানালার থাই গ্যাস সঙ্গোপনে খুলিয়া সুকৌশলে কাঠ ও বাশের সাহায্য কক্ষের ভিতরে হ্যাংগারে ঝুলানো সাইড ব্যাগ যাহার ভিতরে ১৭ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণাালঙ্কার মূল্য আনুমানিক চৌত্রিশ লক্ষ্য টাকারসহ সাইড ব্যাগটি চুরি করিয়া নিয়া যায়। অজ্ঞাতনামা চোর-চোরদের সন্ধান করিয়া ঘটনার বিষয়টি আমার প্রবাসী স্বামী কে মোবাইল ফোনে অবহিত করিয়া এবং গণ্যমান্য লোকজনদের জানাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের মর্মে সুষ্ঠু তদন্তে আইননুগ ব্যবস্থা গ্রহণ মর্জি হই।

এবিষয়ে শ্রীনগর থানার ইন্সপেক্টর নিরস্ত্র মিল্টন দত্ত বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন