প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

নারীদের ইজ্জত নিয়ে খেলছেন, ব্যালটে তারা এর জবাব দেবেন-সেলিম রেজা

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ:- নারীদের তিরস্কার করে জামায়াতের আমিরের বক্তব্য অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ ১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা। তিনি বলেন, “আজকে সারাদেশের নারীসমাজ ফুঁসে উঠেছে। নারীদের উজ্জ্বত নিয়ে খেলেছেন।তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। অথচ কাজিপুরের প্রায় তিরিশ হাজার নারী পোশাক কারখানায় চাকুরি করেন। আসন্ন নির্বাচনে তারা এই অপমানের প্রতিশোধ ব্যালটের মাধ্যমে দেবেন। ”
বুধবার( ৪ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুরের সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি বাজারে এক পথসভায় সেলিম রেজা এসব কথা বলেন।
উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন “আপনারা ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন উপহার দেবো। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবো ইনশা আল্লাহ।”
স্থলবাড়ী ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার তালুকদারের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমূখ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন