প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

তাড়াশে সাহেব বাজারে ঘোড়া মার্কার প্রার্থী ইলিয়াছ রেজা রবিনের  নির্বাচনী প্রচারণা

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৩ আসন (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ ইলিয়াছ রেজা তাড়াশে সাহেব বাজার (তালম) এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

‎

‎বুধবার  (৪ জানুয়ারি) বিকেলে তিনি তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কা নিয়ে শাহেব বাজারের বিভিন্ন সড়ক, দোকানপাট ও জনসমাগমস্থলে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।

‎

‎

‎প্রচারণাকালে মোঃ ইলিয়াছ রেজা স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন।

‎

‎

‎এ সময় তার সঙ্গে স্থানীয় সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো প্রচারণা কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন