প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

বুটের হালুয়ার রেসিপি

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প

শীত এলেই রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছে হয়। তা হোক পায়েস, পিঠা বা মিষ্টি। রোজ রোজ পাতে তো আর এসব খাবার তোলা ঠিক নয়। মাঝেমধ্যে এমন ডেজার্টও রাখুন, যা খেতে সুস্বাদু ও স্বাস্থ্যকর। শবে বরাতের রেসিপিতে আপনাদের জন্য মজাদার একটি হালুয়ার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ :
ছোলা বা বুটের ডাল ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, এলাচ, দারুচিনি, তেজপাতা ২-৩টি করে, জর্দার রং দুই চিমটি, ঘি হাফ কাপ আর সয়াবিন তেল পরিমাণমতো।
রান্নার প্রণালি :
ছোলার ডাল ধুয়ে সেদ্ধ করে নিন। পরে পাটায় বা ব্লেন্ডারে পেস্ট করে নিন। এবার যে কড়াইতে রান্না বসাবেন, তাতে বুটের ডালের পেস্ট, এলাচ, দারুচিনি, তেজপাতা, ঘি ও সয়াবিন তেল দিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন। পরে চুলায় বসিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। সব শেষে হাতের তালুতে ঘি লাগিয়ে কমলার আকার তৈরি করুন। তৈরি হয়ে গেল বুটের হালুয়া।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন