প্রশংসায় পঞ্চমুখ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা হাসান মামুনের বাবার কবর জিয়ারত করে তার বাসায় গিয়ে হাসান মামুনের মায়ের পা ছুঁয়ে দোয়া চাইলেন নুরুল হক নুর।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সাধারণ জনগণের মধ্যে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। সাধারণ জনগণের মধ্যে অনেকেই আলোচনা করেছেন আসলেই ভিপি নুরুল হক নুর একজন অহংকার মুক্ত মানুষ যেটা আজকে তিনি প্রমাণ করলেন ।
তারা আরো বলেন আমরা আশাবাদী ভিপি নুরুল হক নুর নির্বাচিত হলে এই গলাচিপা-দশমিনা আসনটি হবে হিংসা-বিদ্বেষ মুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশের একটি শান্তির বসবাস যোগ্য আসন। যেখানে থাকবে না হানাহানি মারামারি প্রতিহিংসা ও প্রতিশোধ।
আমরা সকলে মিলে ভিপি নুরুল হক নুরকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে এই আসনটি তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।

মোঃ মাইনুদ্দিন শিকদার, বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ