প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

রুস্তমপুর টোলপ্লাজা থেকে ২০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক-১ 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানাযায়, (৩ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা’র বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হবিগঞ্জের মাধবপুর থানার উত্তর সুরমা তেলিয়াপাড়া গ্রামের মো: সমছু ওরপে দুধু মিয়ার পুত্র মো: ফারুক মিয়া (৩৫)।

মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটকের পর এ সংবাদ লিখা পর্যন্ত উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন