প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সেই আ’লীগ নেতা গ্রেপ্তার

ইউ বি টিভি ডেস্ক

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহতসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামী সাদেক ভুঁইয়া (৬০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ৫ আগস্ট সাদেক ভুঁইয়া’র নেতৃত্বে আশুলিয়া থানা এলাকায় নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। উক্ত ঘটনায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়।

পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়ের পর হতে সাদেক ভুঁইয়া ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

র‍্যাব আরও জানায়, গত ১৫ বছর ধরে সাদের ভুঁইয়া ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাস, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন