প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ঝিনাইদহে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে জব ফেয়ার-২০২৬ আয়োজিত

বিশেষ প্রতিনিধি: মোঃ ফজলুল কবির গামা, উজ্জ্বল বাংলাদেশ

বেকার যুবকদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে ঝিনাইদহে দিনব্যাপী চাকুরী মেলা ও সেমিনার হয়েছে। ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে টেকনিক্যাল কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে এ অনুষ্ঠানের উব্দোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। সেসময় কলেজ অধ্যক্ষ আনিচুর রহমান মৃধা শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার ২০ টি স্টলে বেকার যুবকদের জীবনবৃত্তান্ত গ্রহণসহ সরাসরি ভাইভা গ্রহণ করা হয়। চাহিদা অনুযায়ি যুবকদের চাকুরী দেওয়া হবে। এবার এই মেলা থেকে ২ শতাধিক যুবক-যুবতীদের কর্মসংস্থানের আশা করছেন আয়োজকেরা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন