প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

সিরাজগঞ্জ–৩ আসনে ধানের শীষের প্রচারণায় ৯০ দশক ও নতুন প্রজন্মের ছাত্রদের মিলনমেলা

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ

৬৪ সিরাজগঞ্জ–৩ (তাড়াশ–রায়গঞ্জ–সলঙ্গা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে প্রচারণায় একযোগে অংশ নিয়েছেন ৯০ দশকের অভিজ্ঞ ছাত্রনেতা ও নতুন প্রজন্মের মেধাবী ছাত্র প্রতিনিধিরা।

‎

‎

‎এমন ক্লিন ইমেজ ও ত্যাগী নেতাদের একত্রে পেয়ে এবং তাদের গঠনমূলক ও উন্নয়ন মূলক বক্তব্যে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

‎প্রচারণা কর্মসূচিতে ৯০ দশকের সাহসী কণ্ঠস্বর ও সাবেক ছাত্র নেতা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন মাহবুব, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুল কাদের, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য রাসেল ইকবাল, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম মহরী এবং তাড়াশ ডিগ্রি কলেজের সাবেক ছাত্র নেতা নজরুল ইসলামসহ আরও অনেক স্থানীয় মুরুব্বি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎

‎এছাড়াও নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মোঃ শেখসাদী সোহাগ এবং তাড়াশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান এইচ সজিব সহ আরো অনেকে।এলাকার অনেক প্রবীন ও তরুনদের সাথে কথা বলতে গেলে তারা বলেন যে, এক সাথে এমন একঝাক  অভিজ্ঞ সাবেক ছাত্র নেতা ও তরুণ প্রজন্মের এই ঐক্য ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও শক্তিশালী করবে বলে আমরা মনে করি।

‎

‎

‎নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। প্রচারণা শেষে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন