প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা: নাহিদ ইসলাম

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা আবারও লাশের রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, “লাশের ওপর দিয়ে হেঁটে নির্বাচনে জয়ের চেষ্টা করা হচ্ছে।”
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ আমলে আমরা যে পরিস্থিতি দেখেছি, তার সবকিছুই এখন ফিরে আসছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেন্দ্র দখল হবে না—এমন কোনো নিশ্চয়তাও নেই।”
এদিন সকালে রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের শাপলা প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন