প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

আনোয়ারায় সুন্নিজোট প্রার্থীর নির্বাচনী অফিসে গভীর রাতে হামলা

আহমদ রেজা চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

চট্টগ্রাম-১৩ আসনের আনোয়ারা উপজেলায় বৃহত্তর সুন্নিজোট ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সমর্থিত মোমবাতি মার্কার প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী প্রচারণা অফিসে গভীর রাতে পরিকল্পিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (রাত) আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নম্বর খাসখামা ওয়ার্ডের মধ্যম খাসখামা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা নির্বাচনী অফিসে প্রবেশ করে নির্বিচারে ব্যানার, পোস্টার, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ প্রচারণা সামগ্রী ভাঙচুর করে তছনছ করে ফেলে। এতে অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এটিকে পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন। সোমবার সকালে অফিসে ভাঙচুরের চিহ্ন দেখে হতবাক হয়ে পড়েন প্রার্থী এস এম শাহজাহানের নেতাকর্মীরা।
খবর পেয়ে সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে আনোয়ারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করলেও ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও নেতাকর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি এবং অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন