প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

অন্তিম পয়গাম

এ এস এম সাদেকুল ইসলাম, উজ্জ্বল বাংলাদেশ

তোমরা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছো, জন্মদিনের শুভেচ্ছাও জানাবে বলবে শুভ নববর্ষ, শুভ জন্মদিন।
আবার কেউ কেউ বলবে কেমন আছি, বলবে আমরা কেমন আছি – আসলে আমরা ভালো নেই বন্ধু।
আমরা বাস্তুচ্যুত মুসলিম, কেয়ামত নেমে আসা মলিন মুখগুলো দেখতে পাচ্ছো না? আমরা ভালো নেই।

আমাদের সময় যায়, দিন মাস বছর। এবং যুগ থেকে যুগ, সময়কে ধরে রাখতে পারি না ক্ষুধার জ্বালায়।
দিনগুলো ভুলে যাই যাতে ক্ষুধার তীব্রতা না আসে।।
গায়ে দেখতে ছেড়াজুড়া পোষাক ধূলো মলিন দেহ।
আমরা ভালো নেই বন্ধু -! আমরা ভালো নেই।

টেং কামানের আওয়াজে আতঙ্কে আতঙ্কিত হয়ে দিশাহারা হয়ে থাকি।
নির্বোধ জালেমরা মন্ত্রীত্বপদ দখল করে আছে। স্বদেশপ্রেমী, জ্ঞানী ও আলেম এবং আলোকিত মানুষগুলো কারাবন্দী রেখেছে। কিভাবে আমরা ভালো থাকি! বলো আমরা কী ভালো আছি?

আমরা তো ভালো নেই বন্ধু! কিসের ভিত্তিতে শুভেচ্ছা জানানোর প্রতিযোগিতায় মেতে রয়েছে,!
কোন সুখে থার্টি-ফাস্টের আয়োজন করে বেহায়াপনায় মেতে থাকো।
আমরা তো ভালো নেই, তোমরা কোন খুশিতে শুভেচ্ছা জানাচ্ছো”!

তারা যানবাহনে চড়ে নিজেদের কর্মক্ষেত্রে চলছে, আর আমরা বিধস্ত শহরে গরম বালি ও পাথরের পথে খালি পায়ে হাঁটছি। সুখের জন্য, স্বাধীনতার জন্য, নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য, নাগরিক অধিকার সংরক্ষণের জন্য, নিজের জন্মভূমি রক্ষার জন্য রক্তের নদী, লাশের মিছিল, হাহাকার আর আর্তনাদের প্রতিধ্বনিত হচ্ছে। আর তোমরা শুভেচ্ছা জানাচ্ছো!!

মাতৃভূমির জন্য লড়ছি আর লড়ছি
বিরামহীন বিশ্রাম হীন, নিদ্রাহীন শান্তিহীন জীবন মরণের সন্ধিক্ষণে।
এরপরও কেনো তোমরা শুভেচ্ছা জানাও? আমরা ভালো নেই। ভালো নেই বন্ধু -।

আমাদের পেটে খাবার জোটে না, পরিবারের জন্যও খাবার জোগাতে পারছি না।
লাঞ্চনা, বঞ্চনা আর ব্যর্থতা নিয়ে প্রহর কাটছে।
আমরা এমন এক অধঃপতিত জাতিতে পরিণত হয়েছি যে,বেকারত্ব, জুলুম, অবিচার, অত্যাচার আমাদের উপর জেকে বসেছে।
আমরা ভালো নেই বন্ধু –
আমরা ভালো নেই ||

তাই শুভেচ্ছা নয় বন্ধু আমাদের সঙ্গী হও, আমাদের অধিকার রক্ষায় সহযোগী হও, ঐক্যবদ্ধ হয়ে আমাদের পাশে থাকো আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠায় ও বিজয়ের সারথি হয়ে যাও। এটাই আমাদের অন্তিম পয়গাম।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন