আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান আসন্ন নির্বাচনে নির্বাচনী প্রচারণা কাজে উত্তরাঞ্চল সফর করছেন।
শুক্রবার ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় দলীয় সফরসঙ্গী কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রংপুর যাবার পথে তিনি পলাশবাড়ীতে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন।গাড়ীবহর পৌছলে নেতাকর্মী সমর্থকরা তারেক রহমানকে স্বাগত ও ঊষ্ণ অভিনন্দন জানান।
এসময় পলাশবাড়ী পৌরশহরের দক্ষিণ বন্দর এলাকায় স্থানীয় দলীয় সর্বস্তরের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত সর্বস্তরের স্বতঃস্ফুর্ত বিপুলসংখ্যক জনতার উদ্দেশ্যে তিনি সালাম ও অভিবাদন জানান।
সবাই কেমন আছেন বলে হাত নেড়ে সবার সাথে কুশল বিনিময় করেন।নেতাকর্মীদের চাপে
সবার সান্নিধ্য পেতে তিনি তাঁর প্রটোকল ভেঙ্গে নির্বাচনি গাড়ী হতে নেমে এসে হাতে-হাত মিলিয়ে সবার সাথে কুশল বিনিময় করেন।
তিনি এসময় বলেন এতোটুকু শুধু বলবো আপনারা কষ্ট করে আজ এখানে এসেছেন।সকলে একত্রিত হয়েছেন।আজকের ন্যায় আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন স্ব স্ব ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে এ আসনে দলীয় মনোনীত আপনাদের সর্বস্তরের সবার পছন্দের প্রার্থী অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিককে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ।
আজ আর কথা বলবো না-তবে ভবিষ্যতে পলাশবাড়ীতে আসবো। সেদিন এসে অনেক কথা বলবো ইনশাআল্লাহ।
গাইবান্ধা-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পা-দক আবু আলা মওদুদ,পৌর বিএনপি’র সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল ও উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্ব-স্তরের নেতাকর্মী-সমর্থক ছাড়াও সর্বস্তরের বিপুলসংখ্যক জনতা এসময় উপস্থিত ছিলেন।
ধানের শীষে ভোট চেয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।তাঁকে একনজর দেখতে এবং মূল্যবান কথা শোনার জন্য মহাসড়কের দু’ধার জুড়ে অসংখ্য নারী-পুরুষ সমেবেত হয়েছিলেন।

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ