প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

যমুনার বুকে সকালবেলার যাত্রা গরিলাবাড়ি ঘাট থেকে যমুনাবালি চরের পথে

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা সেতুর পূর্ব পাড়ে গরিলা বাড়ি নৌকা ঘাট থেকে যমুনাবালি চরের উদ্দেশ্যে নৌকায় রওনা হয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। নদী পারাপারের এই চিরচেনা দৃশ্য যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে যমুনার বুকে।

আজ সকাল থেকেই ঘাটে ছিল যাত্রীদের ছোটখাটো ভিড়। কেউ কাজে, কেউবা আত্মীয়ের বাড়ি, আবার কেউ প্রয়োজনীয় বাজার-সদাই নিয়ে যাচ্ছেন চরে। সহজ-সরল মানুষের হাসি, গল্প আর নদীর ঢেউ—সব মিলিয়ে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়েছে।

নৌকা ছাড়তেই ধীরে ধীরে পেছনে পড়ে থাকে ঘাটের কোলাহল। সামনে বিস্তীর্ণ যমুনা, মাঝ নদীতে হালকা বাতাস আর ঢেউয়ের দোলায় এগিয়ে চলছে নৌকা। মাঝির দক্ষ হাতে নিরাপদেই নদী পার হচ্ছেন যাত্রীরা।

স্থানীয়রা জানান, যমুনাবালি চরে যাতায়াতের জন্য নৌকাই তাদের প্রধান ভরসা। প্রতিদিনই এভাবেই মানুষ নদী পাড়ি দেন জীবিকার তাগিদে ও প্রয়োজনের কারণে।

নদীর বুকে এই যাত্রা শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয়—এ যেন গ্রামবাংলার জীবনচিত্রের এক জীবন্ত।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন