প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সাহওয়াজ জামান সানির গণসংযোগ

আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম, উজ্জ্বল বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ আনোয়ারা ও কর্ণফুলী সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামান মিজামের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তাঁর সুযোগ্য সন্তান, তরুণদের অহংকার ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব সাহওয়াজ জামান সানি।
সোমবার উত্তর বন্দর ২ নং ওয়ার্ড এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় সাহওয়াজ জামান সানি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি বলেন, “আমার পিতা আলহাজ্ব সরওয়ার জামান মিজাম এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় আমরা জনগণের পাশে থেকে একটি মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়তে চাই।”
এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সাহওয়াজ জামান সানি এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন