প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত 

তাড়াশ  প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জে তাড়াশে ছাত্রদলের কর্মীদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের বিজয়ে  এ  নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজ পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে উপজেলা  পাবলিক লাইব্রেরী চত্বরে  সমাবেত হন। পরে ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির  ও সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেনের নেতৃত্বে  ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের হয়ে পৌর  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজলা পাবলিক  লাইব্রেরি চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে  বক্তব্য দেন  উপজেলা বিএনপি সাবেক  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু , পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব মির্জা হাসান আলী , উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল,   জেলা ছাত্রদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর ছাত্রদল, পৌর স্বেচ্ছাসেবক দল, কলেজ শাখা ছাত্রদল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন