বেকারত্ব দূরীকরণ ও নিজেকে সাবলম্বী করতে গবাদিপশু ও হাঁসমুরগি পালনে প্রতি বেকার যুব সমাজকে আরো অধিকতর মনোযোগী হতে হবে। একজন আত্মপ্রত্যয়ী যুবক মানে একটি দেশের আর্শীবাদ এই কথা গুলো বলছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমায়িক ও মানবিক ডাক্তার ছৈয়দ আলম।
উচ্চতর ডিগ্রী সম্পূর্ণ ডিভিএম এবং একজন সরকারি সার্টিফিকেট প্রাপ্ত বিসিএস ক্যাডার ( লাইভস্টক) কর্মকর্তা তিনি।
জর্ডান, মাদ্রাস ও থাইল্যান্ড থেকে গবাদিপশু পালন ও চিকিৎসার ক্ষেত্রে উচ্চতর ডিগ্রী ও প্রশিক্ষণ গ্রহণ করে তিনি বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন । ২০২৩ সালে তিনি উখিয়া প্রাণিসম্পদ হাসপাতালে প্রধান কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
দায়িত্বপরায়ণ, সৎ ও মানবিক ডাক্তার হিসেবে তিনি ইতি মধ্যে উখিয়ায় গবাদিপশু, হাঁসমুরগি পালনকারী ও খামারীদের কাছে আকাশচুম্বী গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন। সেবাপ্রদানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি ধীরে ধীরে উল্লেখ্য যে তিনি আসার পর উখিয়া প্রাণিসম্পদ হাসপাতালটি আধুনিক পশুহাসপাতালে রূপ নিয়েছে পরিবর্তন হয়েছে অনেক অবকাঠামো পেয়েছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারীত আধুনিক যন্ত্রপাতি।
২০২৪ সালের নভেম্বর মাসের একটি সরকারি রিপোর্ট অনুযায়ী জানাযায় ১২১১৬টি গবাদিপশু ও ২৭২০০০ হাসঁমুরগী প্রতিষেধক (টিকা) প্রদান করে উখিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা। এছাড়াও প্রতিদিন শতাধিক গবাদিপশু ও হাঁসমুরগি চিকিৎসা করে যাচ্ছে ডাক্তাররা।
রোগীর অভিভাবকদের ফোন পেলে রাতবিরাতে ডাক্তার ছোটে যান চিকিৎসা দেওয়ার জন্য সেবা দেওয়াটাই যেন এই পশুহাসপাতালপের নিয়মে পরিনত হয়ে পড়েছে।
মানবি ডাক্তার ছৈয়দ হোসেনের সাথে কথা বলে জানাযায় উপজেলা পশুহাসপাতাটির বেশকিছু গুরুত্বপূর্ণ পদ এখনো জনশূন্য – নেই ভেটেনারি সার্জন নেই প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নেই প্রাণী সম্পদ সহায়তাকারী নেই অফিস সহকারী এতো অপ্রতুলতার মাঝে আমাকে একাই টেনে নিয়ে যেতে হচ্ছে এতো বড় একটি হাসপাতাল।
অনেক রোগীর অভিভাবক আছে আমার জন্য বসে থাকেন আমাকে না দেখিয়ে রোগী বাসায় নিয়ে যাবেন না জেদ ধরে থাকেন।আমি একা মানুষ প্রশাসনিক বিভিন্ন কাজে আমাকে সম্পূর্ণ উখিয়া উপজেলায় সেবা দিয়ে যেতে হয়। অনেক সময় প্রশাসনিক গুরুত্বপূর্ণ মিটিংএ আমাকে অংশগ্রহণ করতে হয়। এতো কিছুর পরও আমি দায়িত্বের প্রতি সদা অবিচল।
আমার বিশ্বাস শূন্যপদ গুলো সরকার যদি অল্পসময়ের মধ্যে পুর্ণ করেন তাহলে উখিয়া উপজেলাবাসী উখিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে আরও ব্যপক সুযোগ সুবিধা পাবে বলে আমার বিশ্বাস।

উখিয়া প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ