প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নরসিংদী-তিন শিবপুর আসনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ উজ্জ্বল বাংলাদেশ

নরসিংদী – তিন শিবপুর আসনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ ইং সোমবার বিকালে শিবপুর বাঁশ বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নরসিংদী তিন শিবপুর আসনে নির্বাচনী প্রচারণা টিমের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি বাছিরুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। আরো বক্তব্য রাখেন নরসিংদী -তিন শিবপুর আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদ ইকবাল শ্যামল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহআইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম হিমেল,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বি এম কাউছার,ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এফ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন