প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

১৭ বছর পর আমাগো খুশির দিন আইছে সাফওয়াত বিনতে সালাম সাবাকে ঘিরে আবেগঘন মুহূর্ত

মোঃ মিজানুর সরকার বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের নগদা শিমলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডা. সাফওয়াত বিনতে সালাম সাবা এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে।

এ সময় স্থানীয় মহিলারা তাকে বুকে টেনে নেন এবং আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “১৭ বছর পর আমাগো খুশির দিন আইছে।” দীর্ঘদিন পর প্রিয় নেতার পরিবারের কাউকে কাছে পেয়ে তাদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা যায়।

ডা. সাফওয়াত বিনতে সালাম সাবা গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় তার বাবার জন্য ভোট প্রার্থনা করেন। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন।

স্থানীয় নারীরা ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে ভোট দেওয়ার আশ্বাস দেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, কর্মসূচিটি ছিল স্বতঃস্ফূর্ত ও আবেগঘন। বিশেষ করে নারীদের ব্যাপক অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

এলাকাবাসীর মতে, দীর্ঘদিন পর এমন সরাসরি যোগাযোগ তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। রাজনৈতিক অঙ্গনে এই সফরকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন