তাড়াশ পৌর বিএনপির উদ্যোগে তাড়াশ পৌরসভার ৫ নং (ভাদাশ) ওয়ার্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রবিবার (২৫ জানুয়ারি) রাত ৭ টায় অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন আব্দুল জলিল ফকির সাবেক সভাপতি তাড়াশ পৌর ৫ নং (ভাদাশ) ওয়ার্ড, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল বারিক, সাবেক সদস্য সচিব তাড়াশ পৌর বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক, তাড়াশ পৌর বিএনপি।
সভায় আরও উপস্থিত ছিলেন বদিউজ্জামান বদি, সাবেক সহ-সভাপতি, তাড়াশ উপজেলা বিএনপি; আজাদ আলী সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক তাড়াশ উপজেলা বিএনপি, বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড বিএনপি; সাকলাইন আহম্মেদ হৃদয়, সাবেক সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল; ফারহান আহমেদ সোহাগ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল; যুবদলের অন্যতম নেতা আবুল কালাম আজাদ ও আব্দুল লতিফ; আব্দুল মতিন, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য; খালিদ হাসান, সাবেক ছাত্রনেতা ও তাড়াশ পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য।
এছাড়াও আমিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল; হেলাল মাহমুদ হিরা, সাবেক সদস্য সচিব, তাড়াশ পৌর ছাত্রদল; সুজন মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, তাড়াশ পৌর ছাত্রদল; আব্দুস ছামাদ, দানিউল ইসলাম দুলাল, হামিদুর ইসলাম, আসাদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

জহুরুল ইসলাম,তাড়াশ প্রতিনিধি 