🗓️ আগামী ২৯ জানুয়ারি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে রাজশাহী।
দীর্ঘ ২২ বছর পর নির্বাচনি প্রচারে রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
📍 স্থান: ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, রাজশাহী
⏰ সময়: দুপুর ১২টা ৩০ মিনিট
👉 রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর—এই তিন জেলার ১৩টি সংসদীয় আসনের প্রার্থী ও লাখো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এক বিশাল নির্বাচনি সমাবেশ।
👉 সমাবেশকে ঘিরে ইতোমধ্যে রাজশাহীতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ।
✈️ জানা গেছে, ২৯ জানুয়ারি দুপুরে রাজশাহীতে পৌঁছে সরাসরি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এরপর নওগাঁ ও বগুড়ায়ও নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
🌾 রাজশাহীর মাটিতে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকের মতে, এটি হতে যাচ্ছে রাজশাহীর স্মরণকালের সর্ববৃহৎ রাজনৈতিক সমাবেশ।
✊ অপেক্ষা আর উত্তেজনা—সব মিলিয়ে রাজশাহী প্রস্তুত ইতিহাস গড়তে।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক