গণতন্ত্রের জন্যই বিএনপির প্রয়োজন, আর ধানের শীষ মানেই দেশের উন্নয়ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
রবিবার (২৫জানুয়ারী) বিকেল ৫টায় টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভা ও মহিলা সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন,আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্যেই আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড.এম.মোসলেম উদ্দিন, টইটং ইৎনিয়ন বিএনপি’র সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন,উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, সাবেক ছাত্রদল সভাপতি এম, ফরহাদ হোছাইন, ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী সাবেক ছাত্রদলনেতা রেজাউল করিম মানিকসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ 