প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

হোসেনপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আবির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা সালমা বেগম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, সাংবাদিক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, কেউ যেন অপপ্রচার বা মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন