প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

জন্ম মানেই মৃত্যু নিশ্চিত

Rubina Sheikh

জন্ম মানেই মৃত্যু নিশ্চিত,
কারো বিদায় পলকের হালকা,
কারোটা পাহাড়সম ভারী ও গভীর।
দোযখ–বেহেশত, পাপ–পুণ্য—
সব শব্দ জানা, তবু ভাবি—
আগুনটা কেমন, শান্তিটা কেমন?
আজ বুঝি,
কথাহীন দিন, দেখাহীন রাত,
প্রতিদিনের অবহেলা, অবজ্ঞা,
অসম্মানের নীরব বোঝা,
দিনের পর দিন মিথ্যে অপবাদ—
এ কি দোযখের আগুনের চেয়ে কম?
আর যে অল্প সময়ের বেহেশত
আমি তার কাছে পেয়েছিলাম,
সময় ক্ষণিক হলেও
সেই স্মৃতিগুলোই
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত
আমার একমাত্র আশ্রয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন