ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাঁর সমর্থকরা।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বাগাতিপাড়া উপজেলার ২ নম্বর জামনগর ইউনিয়নের বাজার এলাকার প্রধান প্রধান মোড়সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে দেখা যায়, গাছে গাছে ও গুরুত্বপূর্ণ স্থাপনায় টিপুর পক্ষে পোস্টার ও ফেস্টুন লাগাচ্ছেন সমর্থকরা।
এ সময় স্থানীয় সমর্থকরা জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের প্রত্যাশা থেকেই তাঁরা স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর পক্ষে মাঠে নেমেছেন। তারা বলেন, ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাইফুল ইসলাম টিপু নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন এবং তাঁর পক্ষে বিভিন্ন ইউনিয়নে সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

মো. রাজিবুল ইসলাম বাবু, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ 