গতকাল সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, বেশকিছু পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 