প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

MD. ABDUL AZIZ

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
এই উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান, ভূমি দাতা ডাঃ গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা ডাঃ মমতাজ খানম, আমেরিকা প্রবাসী আব্দুল ওহাব, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম, কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম, ড্যাব সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন।
পরে ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন, বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মেডিকেল শিক্ষার্থী সহ অনুষ্ঠানে ৩১ জন মেধাবী শিক্ষার্থী কে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট এবং ৩১০ জন শিক্ষার্থী কে পুরস্কার প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন