প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

রাজধানীর কাফরুল ও ভাষানটেকে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার: গ্রেফতার ২

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে গ্রেফতার করা হয়। অভিযানে ভিন্ন ভিন্ন স্থান থেকে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ৪৫ রাউন্ড .২২ গোলাবারুদ এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অন্যদিকে, গতকাল মধ্যরাতে রাজধানীর ভাষানটেক এলাকায় পৃথক একটি যৌথ অভিযানে মোঃ মাহাবুর (৪০) নামক একজন ব্যক্তিকে ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড রিভলভারের গোলাবারুদ, ২ রাউন্ড পিস্তলের গোলাবারুদ এবং ২টি পিস্তলের ম্যাগাজিন সহ গ্রেফতার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন