মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে তালিকাভুক্ত অপরাধী মোঃ হাসান তারেক (৩০) কে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড পিস্তলের গোলাবারুদ উদ্ধার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 