ময়মনসিংহের মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তনে বেলা ১১টায় স্থানীয় পৌর প্রশাসন আয়োজিত ‘মুক্তাগাছায় যানজট নিরসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে উক্ত সেমিনারে সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা , অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল চন্দ্র দাস,ফকির সাইফুদ্দিন আহমেদ , ইন্সপেক্টর (ট্রাফিক) আর্মড পুলিশ ব্যাটেলিয়ন,ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রাশিদ,উপজেলা আনসার ভিডিপি অফিসার নাছিমা বেগম অংশগ্রহণ করেন । স্থানীয় পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠেয় উক্ত সেমিনারে স্বেচ্ছাসেবী,অটোরিকশা ও ভ্যানচালক,মটর শ্রমিক সংগঠনসহ প্রেসক্লাব, পৌর প্রশাসন,পৌর প্রশাসকের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সড়ক দুর্ঘটনায় জানমালের ক্ষতিসাধনসহ যানজটের কারণে কর্মঘণ্টা , কর্মোদ্যম ব্যাহত,জ্বালানি খরচ বৃদ্ধি তথা আর্থ সামাজিক উন্নয়নে যানজট নিরসনে উপস্থিত প্রতিনিধিদের বানার,আয়মন,ভোগাই,সুতিয়া,শিরখালী, নিতাইসহ বিভিন্ন গ্রুপে বিভক্ত করে তাদের সুচিন্তিত মতামত লিখিত আকারে গ্রহণ করা হয় ।
যানজট সময়-সম্পদ সদ্ব্যবহারসহ বিদ্যমান ট্রাফিক আইন মারাত্মকভাবে লঙ্ঘিত হয় বিধায় সকলের সমন্বিত উদ্যোগে এই দুর্ভোগ নিরসনের উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় ২০২২-২৩ অর্থবছরে অধিগ্রহণকৃত ভূমির উপর দিয়ে (ভাবকির মোড় থেকে সাতাশিয়া) বাইপাস সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতায় তীব্র ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেন বক্তারা।

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ, উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 