নরসিংদী জেলা কারাগারে এক যুবকের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে। নিহত যুবকের নাম বাঁধন তারণ। পরিবারের সদস্যদের দাবি,ম তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা দেখে তারা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, কারাগারে থাকা অবস্থায় বাঁধনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। তবে এই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো কারা কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। সচেতন মহল বলছেন, কারাগারে বন্দিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেকোনো মৃত্যুর ক্ষেত্রে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ