প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নোয়াখালীতে যুবলীগ নেতার আকস্মিক মৃত্যু

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রামে দীর্ঘ ১৮ মাস পালিয়ে থাকা আরিফুল ইসলাম সুমন নামে নোয়াখালীতে এক যুবলীগ নেতার আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবলীগ নেতা সদর উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়নের বাসিন্দা ও ৮নং ওয়ার্ড রশিদ বেপারী বাড়ির মৃত নুর নবীর একমাত্র পুত্র।
পরিবার সুত্রে জানা যায়, (২১ জানুয়ারী) বুধবার চট্টগ্রাম কর্ণারহাটের পাশে বিশ্ব কলোনি পাহাড়ি এলাকায় রাত ১০ ঘটিকার সময় তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মৃত্যুবরন করেন নিহত সুমন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪০ বৎসর।

যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নিহত সুমন ১ যুগেরও বেশি সময় ধরে ৮নং এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির
পদপ্রত্যাশী তুখড় নেতা ছিলেন। তার বিরুদ্ধে ১৮/২০ টি মামলা রয়েছে বলে সুত্রে জানা গেছে। বর্তমান মবসন্ত্রাস, প্রতিপক্ষের আক্রমণ বা পুলিশি গ্রেফতার এড়াতে তিনি দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ ১৮ মাস ধরে পলাতক রয়েছেন।
২০২৪ইং সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে তিনি পলাতক রয়েছেন। নোয়াখালী-৪ সংসদীয় আসনের সাবেক এমপি একরামের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত যুবলীগ নেতা মোঃ সুমন পাশাপাশি ঠিকাদারি কাজ করতেন।
নিহত সুমন ২ কণ্যা ও ১ পুত্র সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে কার স্ত্রী ও বয়োবৃদ্ধ মা বাড়িতে রয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ন হয়েছে। জানাজায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নিয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন