প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ‘A Triple I’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে যা জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মূল্যবোধভিত্তিক শিক্ষার সাথে আধুনিক একাডেমিক শিক্ষা সমন্বয়ের অবকাশ রয়েছে। বর্ণিত প্রেক্ষাপটে, সম্মানিত সেনাবাহিনী প্রধান নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষের আলোকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের নির্দেশনা প্রদান করেন, যার ধারাবাহিকতায় ‘A Triple I’ এর ধারণা প্রণীত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ‘A Triple I’ এর একাডেমিক কার্যক্রম চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়িতে শুরু হতে যাচ্ছে। পাশাপাশি, ‘A Triple I’ চট্টগ্রাম-এর নির্মাণকাজও প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে, একই উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন