প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

মুগ্ধতার সাতকাহন

এস এম শিমুল (লেখক ও ফিচার কলামিস্ট)

সাত দিন সাত রাত খুশির তুফান, পাহাড়-সমুদ্র জয়,
ছুটির অবকাশে শিক্ষক মোরা, করেছি বিজয়।
সাজেক-মধুটিলা-রাঙামাটি আর রামু-মহেশখালী,
স্মৃতির পাতায় এঁকেছি ছবি, দিয়েছি রঙের তালি।
কক্সবাজারের উত্তাল ঢেউয়ে ভেসেছি মোরা সবে,
হৃদয় জুড়ে অনাবিল সুখ, মেতেছি মহোৎসবে।
উত্তরবঙ্গের প্রিন্সিপাল আমাদের পরম অতিথি,
সংস্কৃতিমনা মানুষটি যোগ করেছেন মুগ্ধতার রীতি।
লুসাই পাহাড়ের সাজানো গ্রামে রিতা দিদির সঞ্চালনা,
রিতা-রঞ্জু-রুবি-শিমুল— মঞ্চে সবার পদচারণা।
মঞ্চ নাটকের সেই পুরনো শিল্পী, নব্বই দশকের প্রাণ,
শিমুল ও রিতার দ্বৈত কণ্ঠে বেজেছে সুরের বান।
আলুটিলার ছায়ায় বসে রিতার সুরেলা কাব্যর তান,
কবি শিমুলের কাব্যিক সুরে জুড়িয়েছে সবার প্রাণ।
রিতা-রঞ্জু-শিমুল-রুবি, ছিল প্রাণেরই এক বন্ধন,
সবাই মিলে করেছি জয়, সফরের এই আঙন।
নজরুল-মনোয়ার-বিদ্যুৎ আর ইউনুস ভাইয়ের হাসি,
সবার ছোঁয়ায় এই ভ্রমণে, বেজেছে প্রাণের বাঁশি।
তোমরা ছিলে তাই তো সফর, হয়েছে যে এত মধুর,
ফিরে ফিরে এই শুভক্ষণ যেন, ঘুচায় মনের রোদ্দুর।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন