প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

হোসেনপুরে বাসদ মার্কসবাদী মনোনীত প্রার্থী আলাল মিয়ার কাঁচি প্রতীকের গণসংযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বাসদ মার্কসবাদী মনোনীত প্রার্থী জননেতা আলাল মিয়া কাঁচি প্রতীক নিয়ে হোসেনপুরে গণসংযোগ করেছেন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি হোসেনপুর নতুন বাজার থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কের দু’পাশে থাকা ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে গণসংযোগ করেন। এ সময় তিনি দোকানদার, ক্রেতা, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কাঁচি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে আলাল মিয়া বলেন, নির্বাচিত হলে তিনি সংসদকে জনগণের অধিকার আদায়ের মঞ্চে পরিণত করবেন। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও দুঃশাসন বন্ধ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা জনগণের নাগালের মধ্যে আনা, সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান রক্ষায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ, কালো টাকা ও পেশিশক্তির রাজনীতি বন্ধ এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাঁচি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন