সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা জাভেদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অনেক দিন ধরেই অসু/স্থ ছিলেন অভিনেতা। ছিল ক্যান/সারসহ বার্ধক্যজনিত নানা জটি/লতা। মৃ/ত্যুর শেষ দিনগুলো হাসপাতালেই কেটেছে। আজ সকালেই তাকে হাসপাতাল থেকে উত্তরার নিজ বাড়িতে আনা হয়, সেখানেই কিনি মা/রা গেছেন। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। জাভেদ আফগান বংশোদ্ভূত হলেও তার জন্ম হয় ভারতে। তার মা-বাবা আফগানিস্তান থেকে ভারতে চলে আসার পর ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন জাভেদ। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন, তবে তারা নিঃসন্তান ছিলেন।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক