প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, পাবনা-৩ আনোয়ার ও পাবনা-৪ পিন্টু

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, পাবনা-৩ আনোয়ার ও পাবনা-৪ পিন্টু, গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো। জেলার দুটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী। তারা হলেন- পাবনা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা-৪ আসনে জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জাকারিয়া পিন্টু। তবে মঙ্গলবার পাবনা-৪ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার। গতকাল বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা।

এর ফলে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন মাওলানা আলী আজগর। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু, গণফোরামের সরদার আশা পারভেজ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী প্রতিদ্বন্দিতা করবেন।

পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ, জাতীয় পার্টির সাইফুল আজাদ মুল্লিক, নাগরিক ঐক্যের শাহনাজ হক এবং বাংলাদেশের কমিউনিটি পার্টির সোহাগ হোসেন প্রতিদ্বন্দিতা করবেন।

পাবনা-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ অধ্যক্ষ ইকবাল হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হোসাইন এবং এবি পার্টির আবদুল মজিদ মোল্লা দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন।

পাবনার এই তিনটি আসনে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। ৫টি সংসদীয় আসনের মধ্যে পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে সীমানা জটিলতার কারণে পুনঃ তফসিল ঘোষণা করা হয়। সেই অনুযায়ী এই দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন