প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

টাঙ্গাইলের ৮ সংসদীয় আসনে ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

মোঃ মিজানুর সরকার টাঙ্গাইল প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক দলীয় ও স্বতন্ত্র সকল প্রার্থীর হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন। এ সময় জানানো হয়, আগামী বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

প্রতীক পেয়ে প্রার্থীরা ভোটারদের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে প্রাথমিকভাবে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। সর্বশেষ গত মঙ্গলবার পর্যন্ত ৯ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন