প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

ঠাকূরগাঁওয়ে এক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মো. আরফান আলী, উজ্জ্বল বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঠাকূরগাঁও–২ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা তুলা তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

গতকাল মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে জেলা কালেক্টরেটের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার হাতে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমে এই স্বেচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহার শেষে ঠাকূরগাঁও–২ আসনে মোট সাতজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন