ভোটের সময় জোট বাঁধে সব
ভোটের পরে কেউ কারো নয়,
ভোট আসিলেই ধার্মিক সাঁজে
নেতারা হয় অভিনেতা -নিখুঁত করে অভিনয়।
ভোট এলে রুপে ভাসে
নতুন সাজের কারবারি,
কতো শতো ইস্তেহার দেয়
ভোট গেলে করে বাটপারি।
ভোট এলে নাগরিকের
বাড়ে অতি সম্মান,
ভোট ফের চলে গেলে
জনগণ হয় অপমান।
ভোট এলে দেশের মানুষ
উৎসবে উৎসুক,
ভোট শেষে চলে গেলে
জনগণের ভাঙে বুক।
ভোট এলে নেতাদের
মন হয় মানবিক,
ভোট গেলে রসাতলে
যাতা খায় নাগরিক।


এ এস এম সাদেকুল ইসলাম