প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বরিশালে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামাল কাড়াল, বরিশাল, উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার মোঃ শফিকুল ইসলাম, মতবিনিময় কালে তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ নিরসনকল্পে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

এছাড়াও তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদার, অফিসার ইনচার্জ, কাউনিয়া থানা মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন