পাবনার চাটমোহরে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ইয়ানুর (২) উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে খেলতে খেলতে বাড়িতে রাখা বালতির মধ্যে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বালতির পানির মধ্যে ইয়ানুরকে পাওয়া যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুমারগড়ার ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

মোঃ ওমর ফারুক(সানি), স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ 