প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।
ম্যাচ শুরুর আগে শৃঙ্খলার অভিযোগে স্কোয়াড থেকে বাদ পড়েন অধিনায়ক ইনতিশার মোস্তফা। তবে তাঁর অভাব ম্যাচে পড়েনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা বাংলাদেশ পঞ্চম মিনিটেই এগিয়ে যায়। সতীর্থের বাড়ানো লং পাস থেকে দারুণ এক ট্যাপে বল জালে জড়ান মঈন। দশম মিনিটে আবারও উচ্ছ্বাসে ভাসান। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে দ্বিগুণ করেন ব্যবধান। ২-০ গোলে এগিয়ে থেকে তাই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে ভুটান। ম্যাচের ২৯ মিনিটে একটি দুরূহ কোণ থেকে গোল করে ব্যবধান ২-১ করে তারা। যা কিছুটা হলেও শঙ্কা তৈরি করেছিল। একটু পর প্রতিপক্ষের একটি জোরালো শট আটকে বাংলাদেশের ত্রাতা গোলকিপার জাহিদ হাসান বাপ্পী। রক্ষণের ভুলে একটি শট নিজেদের ক্রসবারে লেগে ফিরে আসলে স্বস্তির নিশ্বাস পায় বাংলাদেশ।
ম্যাচের শেষ পাঁচ মিনিটে সব অনিশ্চয়তা দূর হয় যায়। এক মিনিটের ব্যবধানে ফয়সাল হোসেন গোলমুখ থেকে প্লেসিং শটে এবং রাহবার ওয়াহেদের পাস থেকে ইব্রাহিম আহমেদ লক্ষ্যভেদ করলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়।
৩ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন রাহবার-মঈনরা। মেয়েদের সাফে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন