প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
সুখ পাখিটি
আশরাফ সরকার
যে পাখিটি মানের ডালে
ডেকে চলতো খুব
জানিনা সে কোন আঁধারে
কোথায় দিল ডুব।
বুকের খাঁচায় কোথায় ছিলে
সেই পাখিটির বাস
সেথায় এখন চারণভূমি
দুঃখেরই হয় চাষ।
এই হৃদয়ে দুঃখে কষ্টের
হোক না হাজার ভিড়
তবুও শেষ হতে থাকুক
বেঁধে নীড়।